স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 11:45 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি তাঁর মেয়ে, বোন, গৃহপরিচারিকা ও গাড়ি চালক করোনা আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া নমুনা পরীক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাঁর গাড়ি চালক আবুল কাশেমের করোনা পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় এই তথ্য নিশ্চিত করে জানান, এর আগে ইউএনও হালিমা খাতুনের কন্যা, বোন ও গৃহপরিচারিকার করোনা পজিটিভ আসে।
সোমবার ইউএনও হালিমা খাতুনের শরীরের অসুস্থতা দেখা দিলে মঙ্গলবার দুপুরে তিনি ও তার গাড়ি চালক স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। টেস্ট রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন মুঠোফোনে সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ও তাঁর পরিবারের সকলেই বাসায় আইসোলেশনে আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
Posted ১১:৪৫ পিএম | মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya