শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

মেডিকেলে ভর্তির ১৮লাখ টাকা ফেরত পেল নৌদূর্ঘটনায় নিহত ছাত্রের পরিবার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:55 pm

মেডিকেলে ভর্তির ১৮লাখ টাকা ফেরত পেল নৌদূর্ঘটনায় নিহত ছাত্রের পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মর্মান্তিক নৌ-দূর্ঘটনায় নিহত মেডিকেল শিক্ষার্থী আরিফ বিল্লাহ মামুনের ভর্তি ফি ফেরত পেয়েছে তার পরিবার। গত ২৭ আগস্ট উপজেলার লইসকা বিলে যাত্রীবাহী নৌকাকে বালু বোঝাই ট্রলারের ধাক্কায় ২৩জন নিহত হয়। এই নৌদূর্ঘটনায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুল হক ভুইয়ার ছেলে আরিফ বিল্লাহ মামুন নিহত হন।

নিহত আরিফ বিল্লাহ মামুনের চাচা ওমর ফারুক ভুইয়া জানান, গত দুই মাস আগে রাজধানীর গ্রীন রোডের গ্রীন লাইফ মেডিকেল কলেজে ভাতিজাকে ডাক্তার বানানোর স্বপ্ন ও আশা নিয়ে ১৮ লাখ টাকা ভর্তি ফি দিয়ে ভর্তি করানো হয়। আমাদের একটাই আশা ছিলো ভাতিজা ডাক্তার হবে। ভাতিজা বেঁচে থাকলে আরো ৫০ লাখ টাকা খরচ করলেও কোন দুঃখ থাকতো না। এ নৌ-দূর্ঘটনা আমাদের সব স্বপ্ন চূর্নবিচূর্ন হয়ে গেলো।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকার পান্থপথে গ্রীন লাইফ মেডিকেল কলেজ এর অধ্যক্ষের কার্যালয়ে আরিফ বিল্লাহ মামুনে ভর্তি ফির ১৮লক্ষ টাকার চেক প্রদান করেন কর্তৃপক্ষ।

ভর্তি ফি বাবদ ১৮ লাখ টাকার চেকটি আরিফ বিল্লাহ মামুনের বাবা জহিরুল হক ভুইয়ার হাতে তুলে দেন গ্রীন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম বায়েজিদ হোসাইন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গ্রীন লাইফ মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদক আফতাব উদ্দিন কুতুবী, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো. মহিউদ্দিন খোকন।

Facebook Comments Box

Posted ৭:৫৫ পিএম | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |