শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

মেক্সিকোতে তেলের পাইপলাইনে আগুন, নিহত ২০

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 1:13 pm

মেক্সিকোতে তেলের পাইপলাইনে আগুন, নিহত ২০

মেক্সিকোয় একটি জ্বালানি পাইপলাইনে আগুন লেগে অন্তত ২০ জন নিহত এবং ৭১ জন আহত হয়েছে। শুক্রবার রাতে দেশটির মধ্যাঞ্চলীয় হিদালগো রাজ্যে পাইপলাইন ফুটো হয়ে যাওয়ায় ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান বলছে, জ্বালানি চুরি করতে গিয়ে কেউ ওই পাইপলাইনে ফুটো করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজ্যের গভর্নর ওমর ফায়েদ জানান, পাইপ ফুটো হয়ে তেল নির্গত হওয়ায় স্থানীয় লোকজন কাড়াকাড়ি করে তেল নেয়ার সময় সেখানে আগুন লেগে যায়।

তিনি জানান, এতে কমপক্ষে ২০ জন আগুনে পুড়ে মারা যায়। আর আহত হয়েছে কমপক্ষে ৭১ জন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর লোকজনকে রক্ষায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

সূত্র: পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ১:১৩ পিএম | শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |