শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৪ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 8:22 pm

মিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাবেক স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় উল্টো বিপদে পড়েছেন সংগীতশিল্পী মিলা। সাক্ষী হিসেবে উপস্থিত না থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে।

২০১৭ সালে মিলার দায়ের করা সেই নারী ও শিশু নির্যাতন মামলায় চার্জ গঠন হয়েছে ২০১৮ সালে। কিন্তু দেড় বছর ধরে মিলা সাক্ষী দিতে না আসায় একাধিকবার সমন জারি করা হয়। তবুও আদালতে হাজির না হওয়ায় এই সংগীতশিল্পীর বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মহানগর আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর বিচারক মো শরিফ উদ্দিন।

গতকাল (২৩ জুন) এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে মিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। এটি নিয়ে আমি আইনজীবীর সঙ্গে আলোচনা করছি। দ্রুতই আমি আদালতে যাবো।’

উল্লেখ্য, দীর্ঘ দশ বছরের প্রেম থেকে ২০১৭ সালের মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিলা ও পারভেজ সানজারি। বিয়ের পর মিলা গানে হয়ে পড়েন অনিয়মিত। জড়িয়ে যান সংসার জীবনের দ্বন্দ্ব-বিবাদে। একপর্যায়ে সংসার জীবনের ইতি টানেন পপ গানের এই শিল্পী। নারী নির্যাতন-যৌতুকের অভিযোগে এনে স্বামী সানজারির বিরুদ্ধে মামলাও করেন তিনি। অন্যদিকে সানজারিও মিলার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন।

Facebook Comments Box

Posted ৮:২২ পিএম | সোমবার, ২৪ জুন ২০১৯

The Daily Sarod |