জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 8:10 pm
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মা ও দুই সন্তানকে জবাই করেছে হত্যা করলেও অক্ষত প্রাণে বেঁচে গেছে নয় মাসের কন্যাশিশু সন্তান অজিহা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকায় এই ঘটনাটি ঘটে। এসময় তিনজনকে গলাকাটা মৃত অবস্থায় পাওয়া গেলেও ঘরে খাটের উপর অক্ষত অবস্থায় বসে ছিল শিশু অজিহা।
নিহতরা হলেন, আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকার সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, জেকি আক্তার তার দুই ছেলে ও নয় মাস বয়সী কন্যা শিশুকে নিয়ে তার নিজ বাড়িতেই ছিলেন। জেকির স্বামী শাহ আলম সৌদি আরব প্রবাসে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করেন। সকালে ৯ টার দিকে বাড়ির কাজের মহিলা এসে দেখেন বিল্ডিংয়ের গেইট লাগানো। অনেক ডাকাডাকি করলেও গেইট খুলছিল না। পরে বাড়ির অন্যান্য লোকজনকে নিয়ে চেষ্টা করে গেইট খুলে সবাই ভেতরে ঢুকেন। ভেতরে গিয়ে দেখেন ঘরের মেঝেতে শাহ আলমের স্ত্রী জেকি ও তার বড় সন্তার মাহিনের জবাই করা লাশ পড়ে আছে। অন্যদিকে পাশের একটি বাথরুমে ছোট ছেলে মহিনের জবাই করা লাশ পড়ে ছিল।
সিরাজুল ইসলাম আরও জানান, ঘরের তিনজকে হত্যাকারীরা হত্যা করলেও শাহ আলমের শিশু কন্যা অজিহা অক্ষত থেকে যায়। তাকে বিছানার উপরে অক্ষত অবস্থায় পেয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা অজিহাকে উদ্ধার করে তার চাচীদের কাছে রেখেছেন।
তিনি আরও জানান, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশের একাধিক টিম এই ঘটনায় রহস্য উদ্ধার করতে ঘটনাস্থলে কাজ শুরু করেছে। এখনো সন্দেহজনক কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রথামিকভাবে বিষয়টিকে একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে। কোন চুরি ডাকাতি করার জন্য এই ঘটনাটি ঘটেছে বলে আমাদের মনে হচ্ছেনা। তারপেরও কোন বিষয় আমরা বাদ দিচ্ছি না। সকল বিষয় মাথায় রেখেই আমাদের তদন্ত চলছে। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
Posted ৮:১০ পিএম | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
dainiksarod | Pijush Kanti Acharya