https://www.jac-recruitment.sg/?source=google.com

বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী-দুই সন্তানকে জবাই করে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 8:11 pm

বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী-দুই সন্তানকে জবাই করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে ঘরে ঢুকে জবাই করেছে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।

অতিরিক্ত পুলিশ সুপার ( নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, বাড়ির মালিক শাহ আলম সৌদি আরব প্রবাসে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করেন।  সকালে কাজের মহিলা এসে দেখেন বিল্ডিংয়ের গেইট লাগানো। অনেক ডাকাডাকি করলেও গেইট খুলছিল না। পরে বাড়ির অন্যান্য লোকজনকে নিয়ে চেষ্টা করে গেইট খুলে সবাই ভেতরে ঢুকেন। ভেতরে গিয়ে দেখেন ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

তিনি আরও জানান, পুলিশের একাধিক টিম এই ঘটনায় রহস্য উদ্ধার করতে ঘটনাস্থলে কাজ শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।

Facebook Comments Box

Posted ১২:৩২ পিএম | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

dainiksarod |