শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

মারা গেছেন আরব আমিরাতে প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৩ মে ২০২২   সর্বশেষ আপডেট : 9:03 pm

মারা গেছেন আরব আমিরাতে প্রেসিডেন্ট

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন। শুক্রবার (১৩ মে) রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের শোক কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ২০০৪ সালের ৩রা নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি তার পিতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের বড় ছেলে হিসেবে উত্তরসূরি নির্বাচিত হয়েছিলেন। যিনি ১৯৭১ সালে রাষ্ট্র গঠনের পর থেকে ২০০৪ সালের ২ নভেম্বর মারা যাওয়ার আগ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। তিনি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আবুধাবির আমিরাতের ১৬তম শাসক ছিলেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আমিরাতের জনগণ, আরব ও ইসলামী জাতি এবং বিশ্ববাসীকে সমবেদনা জানিয়েছে রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয়।

এদিকে রাষ্ট্রপতির মৃত্যুতে ৪০ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আজ থেকে মন্ত্রণালয়, বিভাগ, ফেডারেল এবং স্থানীয় প্রতিষ্ঠানে কাজ স্থগিত করা হবে। কর্মসূচীগুলো হলো- পতাকা অর্ধনমিতভাবে ওড়ানো হবে, মন্ত্রণালয়, বিভাগ, ফেডারেল এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলি আজ থেকে শুরু হওয়া কাজ স্থগিত করবে। এছাড়া বেসরকারি খাত তিন দিনের শোক পালন করবে।

Facebook Comments Box

Posted ৯:০৩ পিএম | শুক্রবার, ১৩ মে ২০২২

The Daily Sarod |