https://www.jac-recruitment.sg/?source=google.com

মায়ের চোখের সামনে শিশু আয়াতের প্রাণ কেড়ে নিলো বেপরোয়া মোটরসাইকেল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৪ মার্চ ২০২৪   সর্বশেষ আপডেট : 2:33 pm

মায়ের চোখের সামনে শিশু আয়াতের প্রাণ কেড়ে নিলো বেপরোয়া মোটরসাইকেল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোটরসাইকেল চাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা মো. আয়াত নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাড়াতলী গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। সে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের মামুন সিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় রাস্তার পাশে মায়ের সাথে দাঁড়িয়ে ছিল আয়াত। স্থানীয় রবিউল নামের এক মোটরসাইকেল আরোহী বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আয়াতকে চাপা দেয়। এতে তার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গুরুতর আহত হত। পরে তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করলে রাস্তায় সে মারা যায়।

নিহতের মা ফারজানা আক্তার এনি বলেন, আমার ছেলে আমার সাথে দাঁড়িয়ে ছিল। এক ছেলে মোটরসাইকেল গতিতে এসে তার ওপর তুলে দেয়। আমার ছেলে মারা গেছে। আমাদের তো কোন দোষ ছিল না। আমি এর সঠিক বিচার চাই।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন পিপিএম জানান, শিশু মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ২:৩৩ পিএম | সোমবার, ০৪ মার্চ ২০২৪

dainiksarod |