স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 12:59 am
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, প্রত্যেক ধর্মেই মানবকল্যাণের কথা বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা একটি উন্নত সমৃদ্ধ বিজ্ঞানমনস্ক মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। আসুন, আমরা সকলে মিলে তাঁর এই অগ্রযাত্রায় সামিল হই।
তিনি মঙ্গলবার বিকেল চারটায় জেলা শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শীতবস্ত্র (কম্বল) বিতরনের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ওয়েস্টমিনিস্টার ল-এনফোর্সমেন্ট অফিসার শরিফুল হক কার্জনের সভাপতিত্বে এবং অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিভূতিভূষণ দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস আর এম ওসমান গনি সজীব।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদরসহ জেলার সবকটি উপজেলায় একহাজার দুইশত কম্বল বিতরণ করা হয়।
Posted ১২:৫৯ এএম | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya