শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

মাদক ব্যবসা করে রিকশা চালক থেকে তিন বাড়ির মালিক, অবশেষে ইয়াবাসহ ধরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 6:31 pm

মাদক ব্যবসা করে রিকশা চালক থেকে তিন বাড়ির মালিক, অবশেষে ইয়াবাসহ ধরা

পেশায় ছিলেন রিকশা চালক মনির হোসেন। মাত্র ৫/৬ বছরে যেন পেয়ে গেছেন আলাদিনের চেরাগ। মালিক হয়েছেন ৩টি বাড়ির। এছাড়াও রয়েছে তার মালিকানাধীন অনেক জমিজমা। কিন্তু তার এই অর্থবিত্তের মালিক হওয়ার বিষয়টি ছিল অনেকটা ওপেন সিক্রেট। ব্রাহ্মণবাড়িয়া জেলার সেমন্তঘর গ্রামের মৃত মনা মিয়ার ছেলে ও পৌর এলাকার গোকর্ণঘাটের বাসিন্দা মনির হোসেন ও তার স্ত্রী রহিমা বেগম ওরফে চম্পা (৩৮) এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। কিন্তু দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকলেও প্রমাণ না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করতে পারেনি।

অবশেষে বুধবার (০৮ সেপ্টেম্বর) তাদের নিজ বাড়ি থেকে এই দম্পতিকে হাতেনাতে ২০০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এছাড়াও তাদের বাড়িতে মাদক সরবরাহ করতে এসে ধরা খেলেন জেলা শহরের দক্ষিণ পৈরতলার আরেক চিহ্নিত মাদক ব্যবসায়ী মৃত হুমায়ুন মিয়ার স্ত্রী বানেছা বেগম (৪৮)। বিকেলে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত প্রায় ৮/৯বছর আগেও রিকশা চালিয়ে পৌর এলাকার গোকর্ণঘাট গ্রামে স্ত্রী রহিমা বেগম ওরফে চম্পাকে নিয়ে বসবাস করতেন মনির হোসেন। প্রায় ৬বছর যাবত লোকচক্ষুর আড়ালে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন মনির ও রহিমা দম্পতি। গোকর্ণঘাট ও ছয়বাড়িয়া গ্রামে তাদের এখন ৩টি বাড়ি রয়েছে। মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মানুষের আনাগোনায় স্থানীয়রা তাদের মাদক ব্যবসার বিষয়টি জানতে পারে। একাধিকবার মনির ও রহিমা দম্পতিকে মাদক সহ ধরতে চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দুইশত পিস ইয়াবাসহ তাদেরকে বুধবার গ্রেফতার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, বুধবার সকালে তাদেরকে ইয়াবা সহ আটক করা হয়। এরপর মামলা দায়েরের পর সদর মডেল থানায় আসামীদের হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ৬:৩১ পিএম | বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |