জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০৫ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 11:12 pm
মাঠের কর্মীরা পরিশ্রম আর পকেটের পয়সা খরচ না করলে আমরা এমপি হতে পারতামনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
শনিবার (০৫ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। জেলা শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে বেলা ১১টা থেকে শুরু হয়ে বিশেষ বর্ধিত সভা বিকেল ৪টা পর্যন্ত চলে।
এসময় আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন,
বাবা-মা জন্ম দিলেও রাজনীতিবীদ ও এমপি হিসাবে আমাকে জন্ম দিয়েছেন তৃণমূলের কর্মীরা। এমপিগিরি করতে হলে তাই আমাদের মাঠে বেশী যেতে হবে,মাঠের কর্মীদের কথা শুনতে হবে,তাদের মতামতে কমিটি গঠন করতে হবে। কর্মীরা সত্য-মিথ্যা বলে,জনগণের পায়ে ধরে ভোট আনে অথচ নির্বাচনের পর অনেক এমপির সাথে কর্মীরা হ্যান্ডশেকও করতে পারেন না। তিনি নেতাদের উদ্দেশ্যে বলেন,দল থেকে কর্মীদের খেদাই করবেন না,সমন্বয় করবেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। এসময় বিষয় অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয় সম্পাদক সুজিত রায় নন্দী এবং আমন্ত্রিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম।
বর্ধিত সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
Posted ১১:১২ পিএম | শনিবার, ০৫ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya