শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

মন্ত্রী-এমপিদের বাড়িতেও লোডশেডিং করা হোক: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 9:43 pm

মন্ত্রী-এমপিদের বাড়িতেও লোডশেডিং করা হোক: ওবায়দুল কাদের

মন্ত্রীদের বাড়িতেও লোডশেডিং করা হোক। জনগণের বাড়িতে লোডশেডিং হলে মন্ত্রী-এমপিদের বাড়িতে কেন নয়? জনগণের বাড়িতে লোডশেডিং হলে মন্ত্রী-এমপিদের বাড়িতে কেন হতে পারে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমি তো বলি মন্ত্রীদের বাড়িতেও লোডশেডিং করা হোক। এটি প্রধানমন্ত্রী করলে ব্যক্তিগতভাবে আমি সমর্থন দেব। মন্ত্রীদের বাড়িতেও লোডশেডিং হতে পারে। জনগণের বাড়িতে লোডশেডিং হলে মন্ত্রী-এমপিদের বাড়িতে কেন হতে পারে না। যেটা যুক্তিযুক্ত সেটাই আমাদের করা উচিত।

তিনি বলেন, সবাই একটু বাস্তববাদী হোন, কৃচ্ছ্রসাধন করুন। অতিরিক্ত বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার করা ঠিক নয়। যারা অতিরিক্ত গাড়ি ব্যবহার করছেন তা ফিরিয়ে দিন। অতিরিক্ত তেল যারা ব্যবহার করছেন, আর করবেন না।

কাদের বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা দুনিয়ায় আজ অস্থিরতা বিরাজমান। এই বাস্তবতার প্রভাব আমরা অস্বীকার করি না। আমাদের নেত্রী বলেন মানুষের কষ্ট হচ্ছে। একবারও কি ফখরুল (বিএনপি নেতা) মানুষের কথা বলেছেন? মানুষের কষ্টের সারথি আজ আওয়ামী লীগ। আমরা মানুষের কথা বলছি। দিবা-রাত্রি তিনি (প্রধানমন্ত্রী) কাজ করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন। আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। ক্ষমতার জন্য রাজনীতি করে বিএনপি।

মন্ত্রী বলেন, আমরা যারা এ দেশে রাজনীতি করি, রাজনীতিকরা দায়িত্বশীল হব। দায়িত্বজ্ঞানহীন কথা সর্বনাশ ডেকে আনে। সবাইকে বলব কথা-বার্তা বলতে হবে দায়িত্বশীলভাবে। দায়িত্বজ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দেবেন না। দায়িত্বহীন একটা কথায় দেশের অনেক ক্ষতি হতে পারে, বন্ধুত্ব নষ্ট হতে পারে। এ ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকব।

সূত্র: ঢাকাপোষ্ট

Facebook Comments Box

Posted ৯:৪১ পিএম | মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

The Daily Sarod |