শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

মজলিশপুরে প্রবাসীর ভোট দিতে এসে তরুণ আটক, ৬ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৫ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 1:23 pm

মজলিশপুরে প্রবাসীর ভোট দিতে এসে তরুণ আটক, ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রবাসে থাকা এক ভোটারের জাল ভোট দিতে এসে ধরা খেলেন মো. বাদশা (২০) নামের এক তরুণ। বুধপবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। এসময় তাকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫দিনের দণ্ড প্রদান করেন। আটক বাদশা ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, একজন প্রবাসে থাকা ভোটারের ভোট দিতে বাদশা নামের এক তরুণ কেন্দ্রে প্রবেশ করেন। এসময় কেন্দ্রে ভোট দেয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার সংগ্রহ করার অপরাধে তাকে আটক করা হয়। পরেস্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(২) ধারায় ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজারটাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০৫ (পাচ) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

Facebook Comments Box

Posted ১:২৩ পিএম | বুধবার, ০৫ জানুয়ারি ২০২২

The Daily Sarod |