শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

মগের মুল্লুক আমাদের সীমান্তে গুলি ছুড়লে বরদাস্ত করবো না: হুইপ স্বপন

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 11:17 pm

মগের মুল্লুক আমাদের সীমান্তে গুলি ছুড়লে বরদাস্ত করবো না: হুইপ স্বপন

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, আমরা বন্ধু প্রতিম প্রতিবেশি মিয়ানমারকে বলেছি তাদের সাথে কোন বিরোধে যেতে চাই না। আমরা তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না, আমরা তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু এই মগের মুল্লুক নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে কিছুটা সমস্যা সৃষ্টি করেছে, আমরা বলেছি তাদের সমস্যা নিজেরা সমাধান করুক, আমাদের সীমান্তে গুলি ছুড়া হলে তা আমরা বরদাস্ত করবো না।

আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন শুরু হয়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে দলে দলে মিছিল নিয়ে সম্মেলনে অংশ গ্রহণ করে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাজমুল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল প্রমুখ।

সম্মেলনে দলের ঐক্যের জন্য তাগিদ দেন কেন্দ্রীয় ও জেলারা নেতারা। পাশাপাশি আগামী নির্বাচনে আসনটি দলকে উপহার দিতেও তাগাদা দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১১:১৭ পিএম | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |