শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

‘ভ্যাকসিন পাঠানো নিয়ে নির্দিষ্ট কোন দিন তারিখ বলতে পারছি না’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৩ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 11:47 pm

‘ভ্যাকসিন পাঠানো নিয়ে নির্দিষ্ট কোন দিন তারিখ বলতে পারছি না’

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে জানতে আমি দেশে গিয়েছিলাম। ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে। উৎপাদন বাড়ছে এটা ইতিবাচক দিক। আশা করছি, উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারব। তবে আমি এ ব্যাপারে নির্দিষ্ট কোন দিন তারিখ বলতে পারছি না। আমরা বাংলাদেশের মত গুরত্বপূর্ণ বন্ধুদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি।

শুক্রবার সকালে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শুণ্য রেখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, কোভিডের মধ্যে গত এক বছরে ব্যবসা বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ভারতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশেও ভারতের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এর মানে হলো যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা ভাল থাকে তাহলে কোডিড অতিমারির মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখত পারব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভাল। তবে আমাদের উভয় দেশকে এখনও সতর্ক থাকতে হবে।

বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু দেশ। বাংলাদেশও কোডিডের বিরুদ্ধে লড়াই করছে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে আমরা খুশি হব। করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কঠোর পরিশ্রম করছে এতে আমি আনন্দিত।

এসময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মোঃ আব্দুল হামিদ প্রমুখ।

এর আগে গত ১৮ জুলাই হাইকমিশনার বিক্রম দোরাস্বামী আখাউড়া চেকপোষ্ট দিয়ে সস্ত্রীক দেশে যান

Facebook Comments Box

Posted ৫:০৯ পিএম | শুক্রবার, ২৩ জুলাই ২০২১

The Daily Sarod |