শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ভিসার মেয়াদ শেষ হওয়ায় যাওয়া হয়নি প্রবাসে,অবশেষে মাদক ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৭ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 8:21 pm

ভিসার মেয়াদ শেষ হওয়ায় যাওয়া হয়নি প্রবাসে,অবশেষে মাদক ব্যবসায়ী

প্রবাস ফেরত সাহাবুদ্দিন(৩৬)। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ান্দ ইউনিয়নের খারকোট গ্রামের মোতালেব সরকারের ছেলে। সংসারের অভাব ঘুচাতে ২০০৮ সালে চাকুরী করতে সৌদী আরবে যান।  প্রবাসজীবন কালে মাঝে মধ্যে ছুটি নিয়ে দেশে আসতেন। ধীরে ধীরে পরিবারের অভাব সামলে নেন। আর্থিক সচ্চলতাও ফিরে আসে সংসারে। ২০১৬ সালে বিয়ে করে যৌথপরিবার থেকে আলাদা হয়ে পৃথক সংসারজীবন শুরু করেন। ২০১৭ সালের শুরুর দিকে তাদের বাবা-মায়ের কোলজুড়ে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম হয়। নিজ সন্তানকে সুশিক্ষিত এবং প্রতিষ্ঠিত মানুষ হিসাবে গড়ে তোলার প্রত্যাশায় অন্য সকলের মত গেলবছর বাচ্চাকে স্থানীয় একটি কিন্ডারগার্ডেনে ভর্তি করান। গতবছর করোনা পরিস্থিতি যখন ভয়াবহ আকার ধারণ করে, তখন দেশে ফিরে আসেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সাহাবুদ্দিনের আর সৌদী আরবে ফেরা হয়নি।

ভাবতে থাকেন দেশে কিছু একটা করতে হবে। সীমান্তবর্তী গ্রামে তার বাড়ী বিধায় এ সুবিধাটা কাজে লাগানোর চিন্তা করেন। সীমান্তের ওপার থেকে কমদামে গাঁজা কিনে এনে ঢাকা বা বাইরের পার্টির কাছে দ্বিগুণ-তিনগুণ লাভে বিক্রি করে দ্রুত অনেক টাকা-পয়সা কামানোর লক্ষ্যে তারই বাল্যবন্ধু স্থানীয় আরেক মাদক কারবারীর পরামর্শে এ ঘৃণ্য পথ বেছে নেন। কথায় আছে সাত দিন যদি চোরের হয় একদিন গৃহস্থ্যের হবেই। ঠিক সেভাবেই সাহাবুদ্দিনের সাতদিনও ফুরোয়। গৃহস্থ্যের দিন চলে আসে।

রোববার (৬ মার্চ) বিকেলের দিকে সীমান্তের ওপার থেকে আনা ১০ কেজি গাঁজা একটি সিএনজিযোগে পাচারের চেষ্টাকালে নিজ বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার সহযোগী সিএনজিচালক একই উপজেলার মোগড়া উত্তরপাড়া মনোজ মেম্বার বাড়ীর আলতাফ ভূঁইয়ার ছেলে জালাল ভূঁইয়া(৩৫) সহ হাতেনাতে ধরা পড়েন আখাউড়া থানা পুলিশের মাদকবিরোধী স্পেশাল টিমের কাছে।

গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের জীবনের এ গল্প তুলে ধরেন সাহাবুদ্দিন। অন্যের সন্তানদের সেবনের জন্য মাদক পাচার করলেও নিজের সন্তানের হাতে তিনি মাদক দেখতে চাননা।

পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং জানান, সীমান্ত এলাকার কিছু কিছু লোক মাদক ব্যবসাকে অন্য আট-দশটা সাধারণ ব্যবসার মতই মনে করেন। স্থানীয় এক মাদক কারবারী বাল্য বন্ধুর পরামর্শেই মাদককারবার খারাপ জেনেও অল্প সময়ে বেশী লাভের আশায় তিনি এপথে নেমেছেন বলে পুলিশকে জানান। অসৎ সঙ্গে চরম সর্বনাশ ঘটে একসময়ের অদম্য প্রবাসী যুবক সাহাবুদ্দিনের। গ্রেপ্তারের পর তার মনে হয়, এ পথে নেমে তিনি ভুল করেছিলেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীদের কোর্টে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:২১ পিএম | সোমবার, ০৭ মার্চ ২০২২

The Daily Sarod |