জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০৮ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 8:35 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা গম থেকে পচা গন্ধ ছড়াচ্ছে। এসব গমের পঁচা দুর্গন্ধ বন্দর এলাকায় বাতাসে ছড়াচ্ছে। গত প্রায় তিন সপ্তাহ ধরে স্থলবন্দরে গম গুলো পড়ে আছে। বাছাই করা গম নতুন করে বস্তায় ঢুকিয়ে বন্দর থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন আমদানিকারকরা।
দূর্গন্ধ ছড়ানো ভারতীয় এসব গম নিয়ে আমদানিকারক ও বন্দর সংশ্লিষ্টরা দায় এড়িয়ে ভিন্ন বক্তব্য দিচ্ছেন। আমদানিকারকরা বলছেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের আসার পর বৃষ্টিতে ভিজে এসব গম পঁচে গেছে। তবে বন্দর সংশ্লিষ্টরা বলছেন, শেষ দিকে আসা গম ভারত থেকেই পঁচা অবস্থায় আসে। এখন এসব গম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
তবে সূত্র জানায়, ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলার সঙ্গে আসামের রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণেই গমের এ দুর্গতি। মূলত নির্ধারিত সময়ে গম আসতে না পারা ও সেখানে বৃষ্টিতে ভেজাসহ নানা কারণে গম পঁচে যায়। এখানে এসে বন্দরে পড়ে থেকে আরও পচে দূর্গন্ধ ছড়াচ্ছে।
ভারত থেকে গমের আমদানিকারক প্রতিষ্ঠান এস আলম গ্রুপের প্রতিনিধি মো. জিহাদ বলেন, ‘মে মাসের মাঝামাঝি সময়ে ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে দু’শ মেট্রিক টনের উপর গম আমদানি করা হয়। আমদানি করার পর ঠিকমতো রক্ষণাবেক্ষণের করতে না পারায় বৃষ্টিতে ভিজে গম গুলো পঁচে যায়। আমরা শিগগিরই গোডাউনে গম গুলো নিয়ে যাব।’
গম আমদানি করা সিএন্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারি মো. আক্তার হোসেন বলেন, ‘বৃষ্টিতে ভিজে কিছু গমে পঁচন ধরেছে। শিগগিরই গমগুলো নিয়ে যাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।’
স্থলবন্দরের পরিদর্শক (ট্রাফিক) মো. জাকির হোসেন বলেন, ‘ গম গুলো আনার আগেই হয়তো এমনটি হয়ে থাকতে পারে। আখাউড়া বন্দরে আসার পর এসব গম বৃষ্টিতে ভিজেনি। তবে আমি যতটুকু জানি শেষের দিকে আসা গম পঁচা ছিলো। এর দায় আমদানিকারক এড়াতে পাড়ে না’
Posted ৮:৩৫ পিএম | বুধবার, ০৮ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya