শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ভারতে সুচিকিৎসার পথ দেখাবে গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালের তথ্য কেন্দ্র

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৭ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 6:55 pm

ভারতে সুচিকিৎসার পথ দেখাবে গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালের তথ্য কেন্দ্র

প্রতিবছর বাংলাদেশ থেকে অসংখ্য রোগী ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যায়। কিন্তু সঠিক তথ্যের কারণে ভারতে যাওয়া রোগীদের ব্যয় অনেকটা বেড়ে যায়। ভারতগামী রোগীদের কথা চিন্তা করে ব্রাহ্মণবাড়িয়ায় ভারতের হায়দ্রাবাদের সুনামধন্য গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালের তথ্য কেন্দ্র চালু করা হয়েছে।

রোববার (২৭ মার্চ) দুপুরে জেলা শহরের খৈয়াসার এলাকায় তথ্য কেন্দ্রটির উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন মুহাম্মদ একরাম উল্লাহ।

বাংলাদেশে গেলিগেলস গ্লোবাল হাসপাতালের এটি প্রথম তথ্যকেন্দ্র। এই হাসপাতালে বাংলাদেশি রোগীদের কম খরচে সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার করেছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব খুরানা ও হেড অব ইন্টারন্যাশনাল জোৎস্না ঠাকুর, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন এবং মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া।

তথ্য কেন্দ্রের পরিচালক তানভীর আহমেদ চৌধুরী জানান, এই তথ্য কেন্দ্র থেকে সেবাগ্রহীতারা লিভার ও কিডনি প্রতিস্থাপন, জয়েন্ট রিপ্লেসমেন্ট, মেরুদন্ডের অস্ত্রোপচার, নিউরোসার্জারি ও ব্রেন টিউমারর সার্জারি, হৃদরোগ বা ধমনীর চিকিৎসা, ল্যাপারোস্কোপিক ও মলদ্বারের অস্ত্রোপচার, মূত্রনালী সংক্রান্ত চিকিৎসা ব্যয় ও সময় সম্পর্কে ধারণা এবং চিকিৎসকের অপয়েনমেন্ট নিতে পারবেন। রোগীরা তুলনামূলক কম খরচে সঠিক চিকিৎসা পাবেন গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতাল থেকে।

উদ্বোধনী আলোচনা শেষে তথ্য কেন্দ্রটির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, জ্যেষ্ঠ সহসভাপতি পীযূষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন এবং জ্যেষ্ঠ সাংবাদিক জয়দুল হোসেনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৬:৫৫ পিএম | রবিবার, ২৭ মার্চ ২০২২

The Daily Sarod |