স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৫ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 1:19 am
ভারত-বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুপ্রতীম রাষ্ট্র। আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী। আমাদের এক এবং অভিন্ন সংস্কৃতির আদান প্রদান চলছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শুক্রবার (২৫ মার্চ) দুপুরে আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার সময় সীমান্তের শূন্য রেখায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, কোটি কোটি বাংলা ভাষাভাষি মানুষ ভারতে বসবাস করে। ২৬ কোটি বাংলা ভাষাভাষির মধ্যে ভারতে আছে ১০ কোটি এবং আমাদের দেশে ১৬ কোটি মানুষ রয়েছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীতে আগরতলায় ৪০ তম বই মেলা অনুষ্ঠিত হবে। এই মেলায় আমরা সবসময়ই অংশগ্রহণ করি। মূলত ভারত সরকারের আমন্ত্রণে বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করতে রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছি। এ ছাড়াও সফরকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে মিলিত হবো। আমাদের দ্বিপাক্ষিক বিষয় এবং সাংস্কৃতিক বিনিময় হবে এসবের জন্য যাচ্ছি।
Posted ৯:০৭ পিএম | শুক্রবার, ২৫ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya