শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবায় আ. লীগ নেতার লাশ সরাইলে মাদ্রাসা ও মসজিদের জায়গা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন আরও ৬ জন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সেপ্টেম্বরেই জাতীয় পে স্কেলের গেজেট ‘প্রহসনের অংশ’ হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা

ভারতে পালাতে গিয়ে চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা আখাউড়ায় আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 12:09 am

ভারতে পালাতে গিয়ে চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা আখাউড়ায় আটক

স্ত্রীসহ ভারতে যাওয়ার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় স্ত্রীসহ আটক হয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা নান্টু কুমার কর। রবিবার (২৪ নভেম্বর) আখাউড়া বন্দর এলাকা থেকে বিজিবি-৬০ ব্যাটালিয়ন তাদেরকে আটক করে। অভিযোগ না থাকায় তার স্ত্রীকে ছেড়ে দেওয়া হবে। নান্টু কুমার কর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক পদে আছেন।

বিকেলে বিজিবি’র ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বন্দরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামী হলেন পটিয়া উপজেলার দৌলতপুর গ্রামের নান্টু কর। স্ত্রী শান্তা রানী নাথকে নিয়ে আত্মগোপনে যেতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় তাদেরকে আটক করা হয়। নান্টু করকে আখাউড়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তবে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না থাকায় গ্রেপ্তার দেখানো বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।

Facebook Comments Box

Posted ১২:০৯ এএম | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

The Daily Sarod |