শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ভারতে কমেছে ভোজ্যতেলের দাম

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৩ মে ২০২২   সর্বশেষ আপডেট : 10:02 pm

ভারতে কমেছে ভোজ্যতেলের দাম

ভারতে এবার কমেছে ভোজ্যতেলের দাম। গত সপ্তাহে ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পরই দেশটিতে ভোজ্যতেলের দাম নিম্নমুখী। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে সয়াবিন, পাম, সরিষা- রান্নায় ব্যবহৃত প্রায় সকল ধরনের তেলের দাম উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে।

সোমবার (২৩ মে) ভারতের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গেছে, গেল সপ্তাহে দেশটিতে বেশিরভাগ তেলবীজের দাম কমেছে। ফলে কাচি ঘানি সরিষার তেলের দাম কমেছে প্রতি টিনে (১৫ কেজি) ৪০ রুপি। এছাড়া সয়াবিনের দাম কমেছে লিটারপ্রতি চার থেকে পাঁচ রুপি।

আরও জানা গেছে, ভারতে এক সপ্তাহের ব্যবধানে সরিষার দাম প্রতি কুইন্টালে (১০০ কেজি) ১০০ রুপি কমে ৭ হাজার ৫১৫ থেকে ৭ হাজার ৫৬৫ রুপি দাম হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরিষা দাদরি তেলের দাম ২৫০ রুপি কমিয়ে কুইন্টালপ্রতি ১৫ হাজার ৫০ রুপি করা হয়েছে। সরিষা পাক্কি ঘানি ও কাচ্চি ঘানি তেলের দাম প্রতি টিনে (১৫ কেজি) ৪০ রুপি কমিয়ে যথাক্রমে ২ হাজার ৩৬৫ থেকে ২ হাজার ৪৪৫ এবং ২ হাজার ৪০৫ থেকে ২ হাজার ৫১৫ রুপি হয়েছে।

সয়াবিন দানা ও সয়াবিন তেলের দামও দেশটিতে কমেছে। সেখানে সয়াবিন তেলের দাম প্রতি কুইন্টালে ৪০০ থেকে ৫০০ রুপি কমানো হয়েছে। দিল্লির পাইকারি বাজারে সয়াবিন তেলের দাম প্রতি কুইন্টালে ৪০০ রুপি কমে ১৬ হাজার ৬৫০ রুপি হয়েছে। অর্থাৎ, সয়াবিন তেলের দাম লিটারে চার রুপি কমেছে।

ভারতে অপরিশোধিত পাম তেলের দাম প্রতি কুইন্টালের দাম ৫০০ রুপি কমে ১৪ হাজার ৮৫০ রুপি হয়েছে। দিল্লিতে পামোলিনের দাম প্রতি কুইন্টালে ৬০০ রুপি কমে ১৬ হাজার ৩৫০ এবং কান্দলায় ৫২০ রুপি কমে ১৫ হাজার ২০০ রুপিতে দাঁড়িয়েছে।

এছাড়া এক সপ্তাহের ব্যবধানে ভারতে বাদাম তেলের দাম প্রতি টিনে ২৫ রুপি কমে ২ হাজার ৬২৫ থেকে ২ হাজার ৮১৫ রুপি বিক্রি হচ্ছে।

এর আগে, চলতি সপ্তাহে ভারতে পেট্রল ও ডিজেলে শুল্ক কমানোর ঘোষণা দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর ফলে দেশটিতে পেট্রলের দাম কমেছে লিটারপ্রতি সাড়ে নয় রুপি ও ডিজেলে সাত রুপি। দাম কমছে রান্নার গ্যাসেরও। এ প্রকল্পে উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারে ২০০ রুপি করে ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরে ১২টি সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে এ ছাড় পাবেন গ্রাহকরা।

সূত্র: জি নিউজ।

Facebook Comments Box

Posted ১০:০২ পিএম | সোমবার, ২৩ মে ২০২২

The Daily Sarod |