ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ০২ জুলাই ২০২২
সর্বশেষ আপডেট : 7:37 pm
ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন। ধারণা করা হচ্ছে তিনি যুক্তরাজ্যের ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণ করবেন।বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে আসতে পারেন সুধাকর ডালেলা।
বিক্রম দোরাইস্বামী ১৯৯২ সালে ভারতের ফরেন সার্ভিসে যোগ দেন। এর আগে তিনি উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারও আগে হংকং, বেইজিং, নিউইয়র্ক, জোহানেসবার্গে ভারতের কূটনৈতিক মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে রীভা গাঙ্গুলী দাশের স্থলাভিষিক্ত হয়েছিলেন দোরাইস্বামী।
দ্য হিন্দুস্তান টাইমসের শনিবার (২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে আসতে পারেন সুধাকর ডালেলা। ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন ডালেলা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ-প্রধানের দায়িত্বে রয়েছেন। তাছাড়া তিনি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়েও নিয়োজিত ছিলেন।
সুত্র: হিন্দুস্তান টাইমস
Posted ৭:৩৭ পিএম | শনিবার, ০২ জুলাই ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya