জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 11:22 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি প্রাথমিক বিদ্যালয়ে সাপের উপদ্রবে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে। গত একমাস যাবত বিভিন্ন প্রজাতির সাপের বাচ্চা উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল হোসাইনীয়া প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষে ক্লাস চলাকালীন ডুকে পড়ছে। গত একমাসে ১৬টি গোখরা ও কালি দাঁড়াশ সাপের বাচ্চা মারা হয়েছে। এনিয়ে চিন্তিত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বড়াইল হোসাইনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একতলা বিশিষ্ট একটি ভবন ও আধা পাকা ঘরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। এই স্কুলে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সাড়ে তিনশত শিক্ষার্থী পড়ালেখা করেন। করোনাকালিন সময়ে লকডাউনে বন্ধের পর বিদ্যালয়টি খোলা হয়েছে। এরপর থেকে শ্রেনী কক্ষে, হল রুমে, বারান্দায় ও স্কুল ভবনের আশপাশে গোখরা ও দাড়াশ সাপের প্রায় দেখা যায়। গত একমাস যাবত এর উপদ্রব বেড়েছে। ফলে আতঙ্কিত হয়েছে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।
স্কুলের ২য় শ্রেনীর ছাত্রী আফরিনা রাকি’র বড় বোন জান্নাতুল বাকি বলেন, ‘আমাদের বাড়ি স্কুলের পাশেই। আমার দুই বোন এই স্কুলে পড়াশোনা করেন। কয়েকদিন আগে আমার ছোট বোন রাকি শ্রেনী কক্ষে বেঞ্চে বসার সময় দেখেন পায়ের কাছে সাপের বাচ্চা। এই অবস্থা দেখে শ্রেনী কক্ষের শিক্ষক তাকে সরিয়ে আনেন। এতে সে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। শুধু তার সাথে নয়, প্রায় সময় শোনা যায় শ্রেনী কক্ষে অন্যান্য বাচ্চারা এমন পরিস্থিতির শিকার হচ্ছে’।
এই স্কুলের সহকারী শিক্ষিকা রাবেয়া খাতুন বলেন,’গত একমাস যাবত শ্রেনী কক্ষে, ‘কিছুদিন আগে আমি যদি না দেখতাম তাহলে সাপে পা দিতে দিতাম। আজকেও শ্রেনী কক্ষ থেকে অফিস রুমে আসার সময় দরজায় এক শিক্ষক সাপ দেখতে পান’। তিনি দৌড়ে বেঁচেছেন। সাপের উপদ্রবে আমরা আতঙ্কিত’। তিনি আরও বলেন, ‘বারান্দায় ও আশপাশে সাপের উপদ্রব বেশি দেখা যাচ্ছে। শুনেছি বর্ষার পানিতে স্কুল ভবনের নিচে ফাঁকা হয়ে যায়। এই জায়গা মাটি দিয়ে ভরাট করা হয়েছে। তারপরও কিছু জায়গা ফাঁকা থাকায় ধারণা করা হচ্ছে সেখানে সাপের বাসা রয়েছে’।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘সাপের উপদ্রব দেখে আমরা আশপাশে গ্যাস যুক্ত ঔষধ দেয়, তাতে কাজ হয়নি। পরে কার্বলিক অ্যাসিড দিয়েছি। তারপরও সাপের উপদ্রব কমেনি। গত একমাসে ১৬টি সাপের বাচ্চা মারা হয়েছে। আমরা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি’।
বড়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। সাপুড়ে আনতে বলেছি, এর টাকা আমি ব্যক্তিগত ভাবে দিব’।
Posted ১১:২২ পিএম | বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya