স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১০ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 8:43 pm
সাবেক ওয়ার্ড কমিশনার হাবিবুর রহমান (হাবু)কে সভাপতি ও মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক নজির উদ্দিন আহমেদ ও সদস্য সচিব মিজানুর রহমান ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ ইবনে জুবায়ের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে উল্লেখযোগ্যদের মধ্যে মো. আক্তার হোসেন সিনিয়র সহ-সভাপতি, মো. কাউসার খান’কে সিনিয়র যুগ্ম-সাধারণ ও মো. আব্দুল হক (নোমান)কে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ নবগঠিত এই কমিটি সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
Posted ৮:৪৩ পিএম | শুক্রবার, ১০ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya