স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১২ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 9:49 pm
মো. মজিবুর রহমান (মন্টু)কে সভাপতি ও শেখ মো. আব্দুল্লাহ কে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার ১০নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক নজির উদ্দিন আহমেদ ও সদস্য সচিব মিজানুর রহমান ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. নাদিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে উল্লেখযোগ্যদের মধ্যে আব্দুল মান্নান’কে সিনিয়র সহ-সভাপতি, নুরু মিয়া’কে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক,আবুল কাশেম’কে যুগ্ম-সাধারণ সম্পাদক ও আল-আমিন’কে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ নবগঠিত এই কমিটি সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
Posted ৯:৪৯ পিএম | রবিবার, ১২ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya