শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী জাহিদের ইন্তেকাল,দাফন সম্পন্ন

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 12:41 am

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী জাহিদের ইন্তেকাল,দাফন সম্পন্ন

মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ইন্তেকাল করেছেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী জাহিদুল হক (জাহিদ) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এর আগে গত সোমবার রাতে জাহিদুল হক মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলা স্বাস্থ্য বিভাগে শোকের ছায়া নেমে আসে।

বিকেলে বাদ আসর জেলা শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়৷ পরে তার গ্রামের বাড়ি জেলা কসবা উপজেলার মেহারী ইউনিয়নের কালসার গ্রামে বাদ মাগরিব দ্বিতীয় জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

জাহিদুল মৃত্যুকালে মা, স্ত্রী, তিন কন্যা ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাহিদুল হক কসবা উপজেলার মেহারী ইউনিয়নের কালসার গ্রামে মৃত রোমান মিয়ার তৃতীয় ছেলে। তিনি জেলা শহরের দক্ষিণ কালিবাড়ি মোড়ে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বসবাস করতেন।

তার মৃত্যুতে জেলা-উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,কর্মচারী সহ তার শুভানুধ্যায়ীরা শোক জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১২:৪১ এএম | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |