শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে রোগী দেখছেন দৈনিক হাজিরার কর্মচারী

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৮ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 8:02 pm

ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে রোগী দেখছেন দৈনিক হাজিরার কর্মচারী

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কতিপয় চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই রোগীদের। এরমধ্যে রোগীদের সাথে খারাপ ব্যবহার, দৈনিক হাজিরার কর্মচারী দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া, দালাল ও খেয়াল খুশি মতো হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। বৃহস্পতিবার দুপুরে জেলার এই বৃহৎ হাসপাতালটিতে গিয়ে এর সত্যতা মেলে।

হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, নিচতলার ১১২নং কক্ষে দুইপাশে দুইজন চিকিৎসক বসে আসেন। এই কক্ষে বসেন মেডিসিন ও হৃদরোগের চিকিৎসকরা। বেলা ১১টা ৪৫মিনিটে একজন রোগী ওই কক্ষে আসেন। রোগী ওই কক্ষে ঢুকার পর চেয়ারে বসিয়ে দরজায় পাহারাদারের দায়িত্বে থাকা সিবু নামের দৈনিক হাজিরা কর্মচারী কানে ‘স্টেথোস্কোপ’ লাগিয়ে তার শারীরিক অবস্থার নিরীক্ষা করেন। এসময় পাশেই বসে ছিলেন মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট চিকিৎসক মুনির হোসেন ও চিকিৎসক মুস্তাফিজুর রহমান।

এবিষয়ে সাংবাদিকরা চিকিৎসক মুনির হোসেনের কাছে জানতে চাইল তিনি বলেন,’ বিষয়টি তেমন কিছুই না আমি অনেক সময় ওয়ার্ডে রাউন্ডে থাকি। আমার কক্ষে বেশির ভাগই বুক ব্যাথা নিয়ে রোগী আসে। সে সময় আমার কক্ষে যে স্টাফ আমি আসার আগে রোগীদের ইসিজি করে আসতে বলে। এটা আমার ও রোগীর সুবিধার্থে করে থাকে’।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. ফখরুল আলম আশেক বলেন, ‘চিকিৎসক ছাড়া অন্য কেউ এমনটি (স্টেথোস্কোপ দিয়ে রোগী দেখা) করতে পারেন না। যে ই রোগীর সাথে এমন করবে তাদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে’।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬জন দালালকে আটক করে। তাদের প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Facebook Comments Box

Posted ৮:০২ পিএম | শুক্রবার, ১৮ জুন ২০২১

The Daily Sarod |