শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল “মুক্তির দিশারী” এর ভিত্তিপ্রস্তর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ৩১ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 10:04 pm

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল “মুক্তির দিশারী” এর ভিত্তিপ্রস্তর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরাল “মুক্তির দিশারী” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাউশির সাবেক মহাপরিচালক ও ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষন দেবনাথ ও কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হামজা মাহমুদ।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর ম্যুরাল “ মুক্তির দিশারী” এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে “গ্রীন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস” শ্লোগানকে সামনে রেখে কলেজ ক্যাম্পাসে ১০০টি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন মোকতাদির চৌধুরী এমপি।

Facebook Comments Box

Posted ১০:০৪ পিএম | রবিবার, ৩১ অক্টোবর ২০২১

The Daily Sarod |