শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া নবজাতকের সুচিকিৎসায় স্ক্যানো ইউনিটের উদ্বোধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৩ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 7:47 pm

ব্রাহ্মণবাড়িয়া নবজাতকের সুচিকিৎসায় স্ক্যানো ইউনিটের উদ্বোধন

কম ওজন নিয়ে ভূমিষ্ঠ ও ঠান্ডাজণিত সমস্যায় আক্রান্ত নবজাতকদের সুচিকিৎসা নিশ্চিতে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে স্ক্যানো ইউনিটের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি থেকে ইউনিটটির উদ্বোধন করেন।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা শিউলী আজাদ, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো. ওয়াহিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মো. আবু সাঈদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডাক্তার মো. বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ জেলা স্বাস্থ্য বিভাগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্য মোকতাদির চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘এই ইউনিটটি চালু হওয়ার ফলে নবজাতকদের সুচিকিৎসা অনেকাংশে নিশ্চিত হবে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে। মূলত ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতকদের চিকিৎসায় এটি একটি নতুন সংযোজন।’

পরে হাসপাতালের শহীদ ডাক্তার মিলন সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এ সময় মোকতাদির চৌধুরী এমপি বলেন, ‘সরকার সাধারণ মানুষের সু চিকিৎসা নিশ্চিতে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। হাসপাতালে আসা রোগীরা যাতে পরিপূর্ণ চিকিৎসা পায় সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ নজর রাখতে হবে। বিশেষ করে হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতসহ হাসপাতালকে দালালমুক্ত করতে হাসপাতাল কর্তৃপক্ষের দৃঢ় ভূমিকা রাখতে হবে।’

এছাড়াও তিনি তার বক্তব্যে, দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। সভায় হাসপাতালের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা শিউলী আজাদ, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো. ওয়াহিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মো. আবু সাঈদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডাক্তার মো. বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ জেলা স্বাস্থ্য বিভাগের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

Posted ৭:৪৫ পিএম | রবিবার, ২৩ জানুয়ারি ২০২২

The Daily Sarod |