স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০২ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 8:17 pm
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গত তিন মাসে ৩২২জন প্রসূতি নারী স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারী) সন্তান প্রসব করেছেন। এর মধ্যে গত অক্টোবর মাসে ১০৮জন, নভেম্বর মাসে ১০৫ ও ডিসেম্বর মাসে ১০৯জন প্রসূতি স্বাভাবিকভাবে তাদের সন্তান প্রসব করেন।
গত ডিসেম্বর মাসে ১০৯জন প্রসূতিকে স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের সন্তান প্রসব করায় হাসপাতালের ১১জন সিনিয়র নার্সকে হাসপাতালের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
রোববার দুপুরে হাসপাতালের শহীদ ডা. মিলন হলরুমে ১১ সিনিয়র নাসর্কে শুভেচ্ছা উপহার প্রদান করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহীদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসক ডা. রানা নুরুস শামস, ডা. হিমেল খাঁন, সিনিয়র কনসালটেন্ট ডা. ফৌজিয়া আখতার, ডা. আইরিন হক, ডা. জিনান রেজা, ডা. শারমিন হক, ডা. লুৎফুর নাহার, ডা. শামীমা রহমান, ডা. ফাইজুর রহমান ফয়েজ, ডা. আক্তার হোসেন, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. তৌহিদ আহমেদ, ডা. খোকন দেবনাথ, ভারপ্রাপ্ত উপসেবা তত্ত্বাবধায়ক গীতা রানী সাহা প্রমুখ।
শুভেচ্ছা উপহার পাওয়া ১১জন সিনিয়র স্টাফ নার্স হলেন, আয়েশা আক্তার, নেহেরা আক্তার, মর্জিনা খাতুন, মর্জিনা বেগম, স্মৃতি রানী রায়, ববিতা রানী পাল, কোহিনুর বেগম, শিরিন আক্তার, সবিতা রানী দাস, শাহনাজ বেগম ও সোনিয়া বেগম।
তাদের মধ্যে প্রথম হয়েছেন সিনিয়র স্টাফ নার্স আয়েশা আক্তার, দ্বিতীয় হয়েছেন নেহেরা আক্তার ও মর্জিনা খাতুন ও তৃতীয় হয়েছেন মর্জিনা বেগম ও স্মৃতি রানী রায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গাইনী ও স্ত্রী রোগ বিষয়ক সিনিয়র চিকিৎসক (সিনিয়র কনসালটেন্ট) ফৌজিয়া আখতারের নেতৃত্বে ছয়জন নারী চিকিৎসক দলের তত্ত¡াবধানে হাসপাতালে কর্মরত ১১ জন সিনিয়র স্টাফ নার্স প্রসূতি নারীদের স্বাভাবিক প্রক্রিয়ায় (নরমাল ডেলিভারী) সন্তান প্রসবের কাজটি করেন। ওই ১১ জন সিনিয়র স্টাফ নার্স গত ডিসেম্বর মাসে ১০৯জন, নভেম্বর মাসে ১০৫ এবং অক্টোবর মাসে ১০৮জন প্রসূতির স্বাভাবিকভাবে তাদের সন্তান প্রসব করান।
শুভেচ্ছা উপহার পাওয়া সিনিয়র স্টাফ নার্স স্মৃতি রানী রায় বলেন, যে কোন কাজের স্বীকৃতি পেলে কাজের উৎসাহ বাড়ে। তিনি বলেন, নভেম্বর ও অক্টোবর মাসেও আমি স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসব করিয়ে প্রথম হয়েছি। শুভেচ্ছা উপহার দেয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এ ব্যাপারে হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ গাইনী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ (সিনিয়র কনসালটেন্ট) ফৌজিয়া আখতার বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসবে সেবিকাদের উদ্বুদ্ধ করতেই হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে শুভেচ্ছা উপহার করে অনুপ্রাণিত করেন। গত দুই মাস শুধু মাত্র তিন জন সিনিয়র নার্সকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। কিন্তু ডিসেম্বর মাসে ১১ জন সিনিয়র নার্সকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
তিনি বলেন, আমরা চাই প্রতিটি প্রসূতি তাদের সন্তান প্রসবের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চলে আসুক। তিনি বলেন, বাড়িতে ডেলিভারি করা একেবারেই ঠিক নয়। এতে মা ও শিশুর যে কোন সমস্যা হতে পারে, এমনি মৃত্যুও হতে পারে। আমাদের হাসপাতালে ২৪ ঘন্টা নরমাল ডেলিভারির ব্যবস্থা আছে।
Posted ৮:১৭ পিএম | রবিবার, ০২ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya