শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন রুমানা আক্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৯ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 10:30 pm

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন রুমানা আক্তার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রুমানা আক্তারকে পদায়ন করা হয়েছে। গত ৭জুন চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদায়ন করা হয়।

রুমানা আক্তার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার স্থলাভিষিক্ত হবেন।

এর আগে, গত ২৮মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়াকে নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। পঙ্কজ বড়ুয়া ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

রুমানা আক্তারকে ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার পদ থেকে গত ২৯মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষ্যে চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করে। এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

রাফি/-

Facebook Comments Box

Posted ২:৪৯ এএম | বুধবার, ০৯ জুন ২০২১

The Daily Sarod |