শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া শিশু ধর্ষণ মামলা যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:50 pm

ব্রাহ্মণবাড়িয়া শিশু ধর্ষণ মামলা যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি সুমন মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেফতার সুমন মিয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের মৃত শিরু মিয়া ওরফে আইয়ূব খানের ছেলে।

র‍্যাবের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের গত ২১ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের পুনিয়াউটে পুরাতন মসজিদের পুকুরের পূর্ব পাশের জঙ্গলে নিয়ে জোর পূর্বক ১২ বছরের এক শিশুকে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। এই ঘটনায় ওই শিশুর বাবা সদর থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়ের পর র‌্যাব অভিযুক্ত আসামী সুমন মিয়াকে বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে শহরের পুনিয়াউট এলাকা হতে গ্রেফতার করে সদর মডেল থানায় হস্থান্তর করে।

Facebook Comments Box

Posted ৭:৫০ পিএম | বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১

The Daily Sarod |