শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া বানিজ্য মেলায় ১৫টাকার পানির বোতল ২০টাকা, জরিমানা আদায়

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:36 pm

ব্রাহ্মণবাড়িয়া বানিজ্য মেলায় ১৫টাকার পানির বোতল ২০টাকা, জরিমানা আদায়

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে মাসব্যাপী বানিজ্য মেলা। এই বানিজ্য মেলার আয়োজন করা হয়েছে জেলা শহরের কাউতুলী অবস্থিত নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের আউটারে। গত ২৩ ডিসেম্বর মেলা উদ্বোধনের পর থেকে অতিরিক্ত দাম ও দুর্ব্যবহারের অভিযোগ উঠে। আজ বুধবার এসব অভিযোগের ভিত্তিতে বানিজ্য মেলায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, সকাল এক ভোক্তা আমাদের কাছে অভিযোগ করেন বানিজ্য মেলায় পানির দাম গায়ে লেখা মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে বানিজ্য মেলায় অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। তারা ১৫টাকার পানির বোতল ২০টা করে রাখছেন। তাই দুইটি দোকানকে জরিমানা করা হয়। এরমধ্যে ঢাকা দই ফুচকা নামের একটি দোকানকে ২ হাজার টাকা ও ক্রাউন ক্যাফে নামের একটি দোকানকে ৫০০টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, প্রথমবারের মতো তাদেরকে জরিমানা আদায় করে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এমন কিছু করলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৭:০২ পিএম | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |