স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ৩০ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 9:04 pm
নাগরিকদের জীবনমান উন্নয়নে ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রনে ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র বরাবর ১৮ দফা প্রস্তাবনা সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে “নাগরিক অধিকার” নামে একটি সংগঠন। বুধবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের নেতারা মেয়রের হাতে এই স্মারকলিপি তুলে দেন।
“নাগরিক অধিকার” সংগঠন সূত্রে জানা যায়, অসংক্রামক রোগ নিয়ন্ত্রনে শরীরচর্চার পরিবেশ ও তাজা শাক-সবজি নিশ্চিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহন প্রসঙ্গে সিএলপিএ এবং সিটিজেন নেটওয়ার্ক এর সহায়তায় “নাগরিক অধিকার “এর প্রধান কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক অধিকারের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল জব্বার মামুনের সভাপতিত্বে সভায় নানান শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আরিফুর রহমান, বিডি ক্লীনের প্রতিনিধি আবুল খায়ের, নাগরিক অধিকারের ট্রাস্টি রবিউল আলম মানিক, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক খন্দকার নুরে আলম, ইতালী প্রবাসী মাসুম ওসমানী, আইটি ব্যাবসায়ী ইফতেখার হোসেন, বিশিষ্ট সংগঠক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন খান মিশুক, ব্যাংকার ও বিশিষ্ট সমাজকর্মী শাহরিয়ার মোহাম্মদ সোহাগ, ইব্রাহিম, মেহেদী রানা প্রমুখ।
নাগরিকদের জীবনমান উন্নয়নে ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রনের নানান দিক নিয়ে আলোচনা সভা শেষে সর্বসন্মতিক্রমে ১৮ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়রের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী পৌর মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
যে ১৮ দফা প্রস্তাব রাখা হয়:-
১) স্থানীয় সরকার কর্তৃপক্ষকে কায়িক পরিশ্রমের জন্য বিশেষ বরাদ্দ প্রদান, ২) খাস ও পরিত্যক্ত জমি পার্ক, উন্মুক্ত স্থান মাঠ হিসেবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে বরাদ্দ প্রদান করা, ৩) ওয়ার্কফ আইন, ট্রাস্ট আইনের অধীন নাগরিকদের ব্যাক্তিগত জমি খেলাধুলা ও উন্মুক্ত স্থানের জন্য প্রদানে উৎসাহী করা, ৪) পাড়া, মহল্লা, ক্লাব পাঠাগার সামাজিক সংগঠনগুলোকে খেলাধুলা আয়োজন করতে সহযোগিতা করা, ৫) স্কুলে শিশু কিশোরদের খেলাধুলার জন্য শিক্ষা কারিকুলাম ব্যাবস্থা করা, ৬) যে সকল স্কুলে খেলার মাঠ নেই বিকল্প পর্যায়ে খেলাধুলার ব্যাবস্থা করা, ৭) গ্রাম, উপজেলা ও জেলার পুকুরগুলো সংরক্ষণ করে সাতার শেখার ব্যাবস্থা করা, ৮) হাইস্কুলে সাতার শেখা ও বাইসাইকেল চালানো বাধ্যতামূলক করা, ৯) পিতামাতাদের বিনোদন ও মানুষিক স্বাস্থ্যের জন্য খেলাধুলা জরুরী এ বিষয়ে সচেতন করা, ১০) নারীদের হাটার জন্য মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠগুলো স্কুলের পর বিশেষ নিরাপত্তায় উন্মুক্ত করে দেয়া, ১১) স্কুলের টিফিনে খাদ্য নেয়া ও বিক্রি বন্ধ করা, ১২) স্কুলের টিফিনে স্বাস্থ্যকর তাজা শাক সবজির খাবার প্রদানের ব্যবস্থা করা, ১৩) শিশু – কিশোরদের তাজা শাক -সবজি ও স্বাস্থ্য খাদ্য বিষয়ে উৎসাহ প্রদান ও স্কুল কৃষিতে সম্পৃক্ত করা, ১৪) প্রতিটি বাড়িতে নিজের জন্য সবজি উৎপাদনে কৃষি বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান মিলে উৎসাহ প্রদান করা, ১৫) নগরে ছাদ কৃষিতে প্রনোদনা প্রদান ও বাধ্যতামূলক করা, ১৬) সরকারি খাদ্য কর্মসুচি বিশেষ করে ওএমএস কর্মসূচিতে তাজা শাক সবজি বিতরনের ব্যাবস্থা করা, ১৭) অস্বাস্থ্যকর খাদ্য স্কুলের আশেপাশে বিক্রয় বন্ধ করা, ১৮) অস্বাস্থ্যকর খাদ্যের উপর উচ্চ কর আরোপ এবং প্রচারণা বন্ধ করা।
Posted ৯:০৪ পিএম | বুধবার, ৩০ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya