স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৮ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 8:20 pm
গত বছরের ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহরে চলে হেফাজতে ইসলামের তাণ্ডব। তিন দিনে ধ্বংসযজ্ঞ চালানো হয় সরকারি-বেসরকারি ৩৮টি প্রতিষ্ঠানে। সেই দিন গুলোর কথা এখনো ভুলতে পারেনি ব্রাহ্মণবাড়িয়াবাসি। সে সময় জ্বালিয়ে দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রদান কার্যালয় ও পৌরমিলনায়তন। অবশেষে সম্পূর্ণ ভেঙে ফেলতে হয় কোটি কোটি টাকা দামের দুইটি ভবন।
সেই চালানো তাণ্ডবের ঘটনায় জড়িতের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এস. এম. আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দত্ত, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি গোলাম কাওসার ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব মো. শামুসুদ্দিন।
এ সময় বক্তারা বলেন, গত বছরের ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয় ও পৌরমিলনায়তনকে যেভাবে ধ্বংসযজ্ঞে পরিণত করা হয়েছিল তা দুঃখজনক এবং নিন্দনীয়। দীর্ঘ এক বছরেও নাগরিকদের সেবায় নিয়োজিত এ প্রতিষ্ঠানটি ঘুরে দাাঁড়াতে পারেনি। সবকিছু আগুনে পুড়িয়ে দেওয়ায় অস্থায়ী কার্যালয়ে পৌরসভার কার্যক্রম চলছে। পুরোপুরি সেবা দিতে না পারায় নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এজন্য তাণ্ডবে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
Posted ৮:২০ পিএম | সোমবার, ২৮ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya