শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় করোনার ‘টিকা সনদ’ ছাড়া দেওয়া হবে না সেবা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 7:45 pm

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় করোনার ‘টিকা সনদ’ ছাড়া দেওয়া হবে না সেবা

সেবাগ্রহীতাদের জন্য করোনাভাইরাসের টিকাগ্রহণের সনদ প্রদর্শন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ। আগামীকাল রোববার (০৬ ফেব্রুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। মূলত করোনাভাইরাসের সংক্রমণ রোধের পাশাপাশি টিকাগ্রহণে মানুষকে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘মাস্ক পরিধান ও করোনার টিকা গ্রহণ ব্যতীত এ কার্যালয় হতে কোনো ধরনের সেবা প্রদান করা হবে না’।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদ্দুস জানান, জাতীয়ভাবে নির্দেশনা আছে সরকারি সেবা নিতে হলে করোনার টিকা নিতে হবে। সেজন্য পৌরসভার সেবা নিতে হলে করোনা টিকা সনদ প্রদর্শন করতে হবে। যাদের কাছে টিকার সনদ থাকবে, তারাই সেবা পাবেন। পৌরসভার মোট জনসংখ্যার মধ্যে প্রায় দেড় লাখ মানুষ এখনও করোনার টিকা নেননি। করোনার বিস্তার ঠেকানোর পাশাপাশি মানুষ যেন দ্রুত টিকা নেন, সেজন্যই পৌরসভার এ সিদ্ধান্ত বলে জানান তিনি।

 

Facebook Comments Box

Posted ৭:৪৫ পিএম | শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |