শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৭ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 10:14 pm

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদের প্রতিবাদ

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আমিনপুরে একটি গণশৌচাগারের সামনে নির্মিত দোকান ঘর নিয়ে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদকে জড়িয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে কাউন্সিলরের নাম দখলদার হিসেবে প্রকাশ পায়। এই খবরের প্রতিবাদ জানিয়েছেন কাউন্সিলর ফারুক আহমেদ। প্রতিবাদে তিনি বলেন এই দোকানঘরের সঙ্গে তিনি কোন ভাবেই সম্পৃক্ত নন। তার সম্মান নষ্ট করার জন্যে মহল বিশেষ সাংবাদিকদের কাছে ভুল তথ্য সরবরাহ করে।

প্রতিবাদে তিনি বলেন, ১৯৯৭ সালে আমিনপুর গ্রামে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের জায়গায় সমন্বয় করে পৌরসভা একটি গণশৌচাগার তৈরি করে। একই বছরের সেপ্টেম্বর মাসে গণশৌচাগারটি উদ্বোধন করেন তৎকালীন পৌর চেয়ারম্যান আল মামুন সরকার। এর কয়েক বছর পর গণশৌচাগারটি প্রায় পরিত্যক্ত হয়ে যায়। পরিস্কার-পরিচ্ছন্ন না করায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়। গত পৌরসভা নির্বাচনে ৭নং কাউন্সিলর হিসেবে তিনি জয়লাভ করার পর গণশৌচাগারের এই করুন অবস্থা পৌর কর্তৃপক্ষকে অবহিত করেন। উদ্যোগী হন পুনরায় এই গণশৌচাগারটি চালু করার। এর প্রেক্ষিতে

ছয়বাড়িয়া এলাকার মন্নর আলীর ছেলে কোরবান আলী গণশৌচাগারটি নিজ খরচে সংস্কার করে পরিচালনা করতে পৌরসভায় আবেদন করেন। এই আবেদনে স্থানীয় পৌর কাউন্সিলর ফারুক আহমেদ সুপারিশ করেন। পরে গতবছর ২০২১ সালের জুন মাসে পৌরসভার এক জরুরী সভায় এই গণশৌচাগারের বিষয়ে আলোচনা করা হয়। ওই সভায় রেজুলেশনের মাধ্যমে কোরবান আলীকে অস্থায়ী ভাবে নিজ খরচায় সংস্কার করে পরিচালনা করতে অনুমোদন দেওয়া হয়। এরপর কোরবান আলী গণশৌচাগারটি সংস্কার করেন। পাশাপাশি তিনি নিজেই গণশৌচাগারটির সামনে একটি দোকান নির্মাণ করেন। এরজন্যে তিনি জেলা পরিষদ, পৌরসভা বা কাউন্সিলরের কাছ থেকে অনুমতি নেননি। প্রকৃতপক্ষে পৌর কাউন্সিলর হিসেবে গণশৌচাগারটি কোরবান আলী যাতে পায় সে ব্যাপারে আমি সুপারিশ করেছি, কিন্তু  দোকান তৈরি করতে কোন প্রকার অনুমোদন বা সুপারিশ করিনি। কাউন্সিলর ফারুক আহমেদ বলেন সে স্থলে আমাকে জড়িয়ে এধরনের সংবাদ প্রকাশিত হওয়ায় আমি বিস্মিত হয়েছি। এতে আমার সম্মান নষ্ট এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব শামসুদ্দিন বলেন, কোরবান আলী নিজ খরচে সংস্কারে করে গণশৌচাগার পরিচালনা করার আবেদন করলে পৌরসভা তা অনুমোদন দেন। দোকান করার কোন অনুমোদন দেওয়া হয়নি। যদি কোরবান আলী দোকান করে থাকেন তার দায় তাকেই নিতে হবে।

Facebook Comments Box

Posted ১০:১২ পিএম | সোমবার, ০৭ মার্চ ২০২২

The Daily Sarod |