স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 6:42 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় শামীম (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর ইউনিয়নের রাধিকা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত শামীম সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরা গ্রামের জাকির হোসেনের ছেলে।
২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও পুলিশ সূত্র জানা যায়, শামীম সকালে মোটরসাইকেল যোগে সুলতানপুরে তার বোনের বাড়িতে গিয়েছিল। দুপুরে ফেরার পথে কুমিল-সিলেট মহাসড়কের রাধিকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে শামীম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তরুণের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৬:৪২ পিএম | বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya