স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১০ মে ২০২২
সর্বশেষ আপডেট : 7:23 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সমীর চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১০ মে) দুপুর ২টার দিকে জেলা শহরের পৈরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সমীর শহরের পূর্ব পাইকপাড়া এলাকার শ্যামলাল চক্রবর্তীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, পুরাতন একটি মামলায় ছাত্রদল নেতা সমীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Posted ৭:২৩ পিএম | মঙ্গলবার, ১০ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya