শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক দিনে তিন আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১২ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 10:08 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক দিনে তিন আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া জেলায় একই দিনে পৃথক তিন উপজেলায় তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে তিন মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। জেলার বিজয়নগর, নবীনগর ও কসবা উপজেলায় এসব ঘটনা ঘটে। মারা যাওয়াদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।

নবীনগর থানা পুলিশ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানায়, নবীনগরের পৌর এলাকার ভোলাচংয়ে মৃত বাছির মিয়ার ছেলে আল-আমিন (২৩) অনেকটা অার্থিক অনটনে ছিলেন। এই অভাব-অনটনের জেরে তার স্ত্রীও শ্বশুর বাড়িতে চলে গেছেন। ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্থ হয়ে শনিবার সকালে ফাঁসাইট ঝুলে আল-আমিন আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জেলার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিরাসার গ্রামের সুমা আক্তার (২৪) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুমা আক্তার ওই এলাকার ওমান প্রবাসী সোহেল মিয়া। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সুমা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কআরণ জানা যাবে।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মাহবুব মিয়ার স্ত্রী ৪সন্তানের জননী আকলিমা (৩৫) চালের পোকা মারা ঔষধ খেয়ে মৃত্যু বরণ করেছেন বলে জানতে পেরেছি। কিন্তু কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তার পরিবারের সদস্যরা জানিয়েছে, ঔষধ খাওয়ার পর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে।

 

Facebook Comments Box

Posted ১০:০৮ পিএম | শনিবার, ১২ জুন ২০২১

The Daily Sarod |