শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে ডিসি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 9:19 pm

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে ডিসি

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান। মঙ্গলবার সকালে তিনি হাসপাতালে গিয়ে করোনা নুমনা সংগ্রহ কেন্দ্র, ভ্যাকসিন প্রদান কেন্দ্র, নির্মাণাধীন অক্সিজেন প্লান্টসহ করোনা ইউনিটের কার্যক্রম পদির্শন করেন এবং সার্বিক কার্যক্রম বিষয়ে অবগত হন।

এ সময় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান বলেন, করোনার টিকা গ্রহন ও নমুনা সংগ্রহরে ক্ষেত্রে কোনভাবেই যাতে স্বাস্থ্যবিধি উপক্ষিত না হয় সেজন্য বিশেষ নজর রাখতে হবে। সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমেই সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ সময় তিনি জানান, করোনায় আক্রান্তরা যাতে কোনভাবেই অক্সিজেন সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য অক্সিজেন প্লান্ট নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্লান্টটি নির্মাণ হলে অক্সিজেন নিয়ে শঙ্কা অনেকটা কেটে যাবে।

পরিদর্শনকালে সিভিল সার্জন ডাক্তার মো. একরামউল্লাহ, জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো. ওয়াহিদুজ্জামান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নূরুস শামস সহ স্বাস্থ্যবিভাগের অন্যন্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

Facebook Comments Box

Posted ৯:১৯ পিএম | মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১

The Daily Sarod |