শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 3:45 pm

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারের আমির উদ্দিন (৮৫) নামের যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ২৫০শয্যা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আমির উদ্দিন নায়ায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি ২০২০সাল থেকে আদালতে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসেন জানান, ‘আমির উদ্দিন একটি হত্যা মামলায় যাবজ্জীবন ৩০বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। সোমবার রাতে তার বুক ব্যাথা শুরু হলে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে দুইটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান’।

আমির উদ্দিনের ছেলে সুমন মিয়া জানান, ‘সকালে কারাগার থেকে ফোন দিয়ে জানানো হয় আমার বাবা মারা গেছেন। খবর পেয়ে আমি এসেছি উনার মরদেহ নিয়ে যেতে। গত বছর করোনার লকডাউনের পর থেকে উনার সাথে আর দেখা হয়নি। প্রতি শুক্রবার তিনি ফোনে বাড়িতে কথা বলতেন’।

Facebook Comments Box

Posted ৩:৪৫ পিএম | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

The Daily Sarod |