স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 12:39 am
মঙ্গলবার ৮ ফেব্রুয়ারী বিকালে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আধুনিক চুল্লি ব্যবহার করে প্রায় কোটি টাকার বিভিন্ন মাদক ধ্বংস করা হয়।
মাদক ধ্বংসকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান রকি, আদালতের পুলিশ পরিদর্শক নাজির হোসেনসহ কর্মকর্তা কর্মচারীগন।
ধ্বংসকৃত আলামতের মধ্যে ছিল গাঁজা ৪৩৭.৫৯ কেজি, ইয়াবা ট্যাবলেট ২ হাজার ৭ শত ১৪টি, ফেন্সিডিল ৬৪৮ বোতল, স্কফ সিরাপ ৪৪৭ বোতল, বাজি ২২৭টি, চোলাইমদ ৯০ লিটার, হেরোইন ৫ পুড়িয়া।
Posted ১২:৩৯ এএম | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya