স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 8:06 pm
ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌনে ১ কোটি টাকার বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করা হয়েছে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখে কুরুলিয়া খালের পাড়ে এসব মাদক ধ্বংস করা হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এর সার্বিক তত্ত্বাবধানে এসব মাদক ধ্বংস করা হয়।
আধুনিক চুলি ব্যবহার করে ৩০৫ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ফেন্সিডিল,বিয়ার স্কফ সিরাপ ধ্বংস করতে ভলড্রেজার ব্যবহার করা হয়।এছাড়া আগুনে পুড়িয়ে ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় বাজি ধ্বংস করা হয়েছে।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন নিষ্পত্তিকৃত মামলার পৌনে ১ কোটি টাকার মাদকসহ বিভিন্ন আলামত ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকালে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হোসাইন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জ্যাকি আল পারাবী প্রমুখ।
Posted ৮:০৬ পিএম | বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya