স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 4:26 am
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় মো. আসাদ আলী(৩৯) নামের এক মাদক পাচারকারিকে আটক করা হয়। আটক আসাদ আলী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর নোয়াপাড়ার মৃত মেহের আলীর ছেলে।
বুধবার সন্ধ্যায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে অভিযান পরিচালনা করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। তল্লাশিকালে প্রাইভেটকারটির ব্যাক ঢালার ভিতরে ২৫টি বান্ডিল পলিথিনের মোড়ানো ৫০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকায় মো. আসাদ আলী নামের একজনকে আটক করা হয়েছে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের,পিপিএম জানান, এই ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Posted ৪:২৬ এএম | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya