স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 8:58 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লক্ষাধিক শিশুকে ‘ভিটামিন এ-প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন মো. একরাম উল্লাহ।
সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত কর্মশালায় জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার ৯৮টি ইউনিয়নে ২ হাজার ৪৩৩ টি কেন্দ্রে একযোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে ১২মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৯ হাজার ১৩৫ শিশু ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৪ হাজার ৮০৫ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং চিকিৎসকগন উপস্থিত ছিলেন।
Posted ৮:৫৮ পিএম | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya