শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ৪বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ,পুলিশ হেফাজতে কিশোর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 10:24 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ৪বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ,পুলিশ হেফাজতে কিশোর

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ১৬ বছরের এক কিশোরের বিরুদ্ধে। বুধবার (৩১মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নে বরিশল গ্রামে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় গ্রামবাসী অভিযুক্ত ওই কিশোরকে আটক করেছে। পরে রাত ১২টার দিকে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নির্যাতনের শিকার শিশুটির বাবা জানান, স্থানীয়দের উদ্যোগে এলাকায় ওয়াজ মাহফিল চলছিল। সন্ধ্যায় আমার মেয়েটি পরিবারের অন্যান্য শিশু-কিশোরীদের সাথে ওই মাহফিলে যায়৷ সেখান থেকে সে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। এসময় পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে এর কারণ জিজ্ঞাস করে। পরে সে জানায়, মাহফিল থেকে এলাকার চিহ্নিত বখাটে ওই কিশোরটি আমার মেয়েকে মাহফিল থেকে জোর করে একটি পুকুরের পাড়ে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করে। একথা জেনে মাহফিলে গিয়ে সেই কিশোরকে খোঁজ করি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে মাহফিল থেকে আটক করি।

তিনি আরও জানান, আমাদের বাড়ি থেকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাছে হওয়ায় প্রথমে আমার মেয়েকে নিয়ে সেখানে যাই। তার শারীরিক অবস্থা অবনতি দেখে সেখান থেকে আমাদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, শিশুটিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে মেয়েটির অবস্থা খারাপ দেখে হাসপাতাল থেকে আখাউড়া থানায় জানানো হয়। আখাউড়া থানা পুলিশ আমাদের বিষয়টি অবগত করেন। পরে রাতে শিশুটিকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে পুলিশ সেখানে যায়। ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় এখনো লিখিত অভিযোগ দেয়নি।

 

Facebook Comments Box

Posted ১০:২৪ পিএম | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

The Daily Sarod |