শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪নং ওয়ার্ড পৌর বিএনপি’র সম্মেলন-ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০১ মে ২০২২   সর্বশেষ আপডেট : 12:47 am

ব্রাহ্মণবাড়িয়ায় ৪নং ওয়ার্ড পৌর বিএনপি’র সম্মেলন-ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপি’র বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক সম্মেলনের অংশ হিসেবে শনিবার ৪নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পৌর শহরের পূর্ব পাইকপাড়ায় এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুজর আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, এবিএম মোমিনুল হক, নিয়ামুল হোক,নূরুল হুদা প্রমূখ।

সম্মেলনে উদ্বোধন করেন পৌর বিএনপির আহ্বায়ক সরকারি কলেজের সাবেক জিএস নজির উদ্দিন আহম্মেদ ও বিশেষ বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব হাজী মিজানুর রহমান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দীলিপ, পৌর বিএনপি সদস্য মিজনুর রহমান,রাশেদ কবির আখন্দ,মাহবুবুর রহমান,পাপ্পু,জোবাযের,থানা যিবদলের সদস্য সচিব তানভীর রুবেল,হালিম মিয়া,সাকিব,সুমন,মহসিন বাবু সহ স্থানীয় বিএনপি,যুবদল,শ্রমিকদল,জাসাস,ছাত্রদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সমীর চক্রবর্তী।

প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। জনগনকে সাথে নিয়ে রাজপথে ফয়সালা হবে বাংলাদেশের কোন সরকার আগামীতে থাকবে। তাই আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই।

সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দ ও জেলার সিনিয়র নেতৃবৃন্দ পরামর্শে আগামী এক সপ্তাহের মধ্যে ৪নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

Facebook Comments Box

Posted ১২:৪৭ এএম | রবিবার, ০১ মে ২০২২

The Daily Sarod |