স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০২ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 9:06 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (০২ এপ্রিল) সকালে জেলা শহরের জেলরোডে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী আসমা আক্তার সুমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, বিশিষ্ট নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার ও সিভিল সার্জন অফিসে মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান।
এছাড়াও জেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে।
Posted ৯:০৬ পিএম | শনিবার, ০২ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya