স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০২ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 1:06 am
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতী মোবারক উল্লাহসহ সকল আসামীদের গ্রেফতারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের কাছে ব্রাহ্মণবাড়িয়াবাসির পক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি এই স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন জানান, মহান স্বাধীনতা যুদ্ধের তীর্থভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলা। মহান স্বাধীনতার যুদ্ধের সূবর্নজয়ন্তীতে গত ২৬-২৮মার্চ জেলা হেফাজতের নেতাদের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া শহরে তান্ডবলীলা চালিয়ে ধ্বংসস্তুপে পরিণত করে। এর আগেও ১৯৯৮ ও ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে তান্ডবলীলা চালায় হেফাজতে ইসলাম। তারা জেলা শহরে সরকারি-বেসরকারি প্রায় ৩৮টি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এই তান্ডবের নির্দেশদাতা সাজিদুর রহমান ও মোবারক উল্লাহর বিরুদ্ধে অদ্যাবধি কোন ব্যবস্থা বা গ্রেফতার করা হয়নি। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এমপি মহোদয় নিজে বাদি হয়ে মামলা জমা দিলেও তা অজ্ঞাত কারণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। তাই ব্রাহ্মণবাড়িয়া তান্ডবের মূলহোতা মাওলা সাজিদুর রহমান ও মুফতি মোবারক উল্লাহসহ জড়িত সকল আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে নির্দেশনা প্রদান করা হোক। তাই আমরা স্বরাষ্ট্র মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সদয় উপস্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আব্দুন নূর, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেন প্রমুখ।
Posted ৯:৪২ পিএম | বুধবার, ০২ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya